31 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৬
Bnanews24.com
Home » রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নভেম্বরে

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নভেম্বরে


বিএনএ ডেস্ক: রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম আশা প্রকাশ করছে , চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। একই সঙ্গে দেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণ নিয়েও আলোচনা চলছে।

আজ রোববার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের রাশিয়া সফরকালীন বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।

তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রত্যাশা প্রকল্পটি সম্প্রসারণে আগ্রহ তৈরি করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার ও জনগণের।

উল্লেখ্য, ২০১১ সালে স্বাক্ষরিত আন্তঃসরকারি চুক্তির ভিত্তিতে রোসাটম বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এতে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে । কেন্দ্রটিতে উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত হবে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ