31 C
আবহাওয়া
১:৪২ অপরাহ্ণ - অক্টোবর ৩১, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও


বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন পোপ লিও চতুর্দশ। এর মাধ্যমে প্রথম কোনও পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসরত দেশটির নাগরিকেরা অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দিতে পারেন। এমনকি বিদেশি সরকারের হয়ে কাজ করা মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও এ সুযোগ প্রযোজ্য।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগোতে ডাকযোগে ব্যালট পাঠিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ। নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাস থেকেই ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই তিনি ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান তার ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি পেরুর নাগরিকত্বও রয়েছে পোপ লিওর। দেশটিতে তিনি ২০ বছরের বেশি সময় যাজক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভ্যাটিকানের নাগরিক হিসেবে তিনি বর্তমানে সেখানকার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে রয়েছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ