বিএনএ, ছাগলনাইয়া: ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন’র সভাপতিত্বে ও যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মোমিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের নঈম উল্যাহ চৌধুরী বরাত, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইউসুফ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহজাহান আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ভূঁইয়া, রেজাউল করিম চৌধুরী লাকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজম পাটোয়ারী, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে কেক কেটে ও বৃক্ষরোপণ করে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বিএনএ/আরিফ/শাম্মী
![]()

