বিএনএ ডেস্ক: আজ রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হবে। সকাল সাড়ে ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে মজুরি বোর্ড গঠনসংক্রান্ত এ কর্মসূচির সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

