32 C
আবহাওয়া
৪:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা

নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা


বিএনএ ডেস্ক: আজ  ১ নভেম্বর সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন। তাঁরা অক্টোবর মাসের বেতনের পাশাপাশি আগের তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) বাড়তি বেতনের বকেয়া টাকাও পেয়েছেন। আবার অনেকেই মুঠোফোনে সেই বার্তা পেয়েছেন।

১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই বাড়তি বেতন পেয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) করতে না পারায় কেউ কেউ বেতন পাননি। তাঁরা আগামী ২–৩ দিনের মধ্যে পাবেন বলে আশা করছেন। তাঁদের সংখ্যা ১ লাখের কাছাকাছি ।

সূত্রগুলো আরও জানায়, নতুন বেতনকাঠামোতে এখনো কিছু জটিলতা রয়ে গেছে । এগুলো নিয়ে কাজ চলছে ।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ এবং গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই বেতন কাঠামো গত ১ জুলাই থেকে বাস্তবায়িত হচ্ছে। তবে একসঙ্গে নয়, ধাপে ধাপে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ