30 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। আজ রোববার (১ নভেম্বর) সকালে তারা মিরপুর ১০, ১২ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। গত কয়েকদিন ধরেই তারা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অবরোধ করে আসছিল।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানান, পোশাক শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করেছে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ