28 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসি প্রতিনিধিরা

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসি প্রতিনিধিরা


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি সহ কমিশনের প্রতিনিধিরা।

নিয়ম অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা এই সাক্ষাৎ। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বেলা ১১টা থেকে বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও ইসির প্রতিনিধিদল তাদের কোনো বক্তব্য দেননি।

আজ (বুধবার) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। সকাল থেকেই নির্বাচন ভবনের আশাপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন, বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ