33 C
আবহাওয়া
৬:৩০ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন


বিএনএ, চট্টগ্রাম : আর্তমানবতার কল্যাণ, দুস্থদের স্বাস্থ্য সুরক্ষা এবং পিতৃহীন এতিম শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে এক মহতী ও পুণ্যময় মানবিক উদ্যোগ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পটিয়া উপজেলাস্থ দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে এবং ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামের আন্তরিক সহায়তায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, এতিমদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর অধীন লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির চার্টার প্রেসিডেন্ট, আরসি হেড কোয়ার্টার ও ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আরসি-ক্লাব সার্ভিস চেয়ারপারসন ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন জাকির হোসেন এমজেএফ , আরসি-ক্লাব এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন চৌধুরী মোহাম্মদ রকিবুল কামাল এফসিএ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি’র সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি সাংবাদিক ইয়াসীন হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জিএ ক্লাব-মার্কেটিং চেয়ারপারসন লায়ন এ এইচ ইলিয়াস করিম এমজেএফ , আরসি-ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ, আরসি-ক্লাব ডিরেক্টর লায়ন এ.এফ.এম জহির উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন ডা. সেলিনা আকতার চৌধুরী, মানবতাবাদী লায়ন লিডার লায়ন আব্দুল আজিজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ বলেন, “ক্ষণস্থায়ী এই পৃথিবীর ধন-সম্পদ কিংবা পদ-পদবি একদিন ফুরিয়ে যাবে, কিন্তু নিঃস্বার্থভাবে আর্তমানবতার সেবায় রেখে যাওয়া আমাদের কাজগুলোই পরকালের পরম উসিলা ও মুক্তির দলিল হয়ে থাকবে। আজ পটিয়ার এই প্রত্যন্ত অঞ্চলের ধুঁকতে থাকা অসহায় মা-বাবা ও নিষ্পাপ এতিম শিশুদের মুখে যে স্বস্তির হাসি আমরা দেখতে পাচ্ছি, এটাই লায়নিজমের প্রকৃত সার্থকতা।”

অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, টাকার অভাবে যে পরিবারগুলো চিকিৎসা ও ঔষধ কিনতে পারছিল না, আজ তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ ডাক্তার ও বিনামূল্যে ঔষধ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি পিতৃহীন শিশুদের শিক্ষা জীবনকে মসৃণ করতে খাতা, স্কুল ব্যাগ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া এক অনন্য স্বর্গীয় অনুভূতির জন্ম দিয়েছে।
দিনব্যাপী এই সুশৃঙ্খল ক্যাম্পে পটিয়ার প্রত্যন্ত অঞ্চলের শত শত দুস্থ ও গরীব রোগীকে ইসলামী ব্যাংক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা এবং মানসম্মত জীবনরক্ষাকারী ঔষধ প্রদান করা হয় ।ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ঔষধ এর পাশাপাশি এতিমখানার কোমলমতি ছাত্রদের পুষ্টি ও শিক্ষার আলোয় এগিয়ে নিতে শুকনো খাবার এবং বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এতিমখানার বিপুল সংখ্যক শিক্ষার্থী ও উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার