31 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার


বিএনএ ঢাকা: রাজধানীর রমনা অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোশাররফ হোসেন বনানীর একটি বাড়িতে পরিবারসহ বসবাস করতেন। তিনি রমনা অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন।

জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে ‌ঢু‌কেন। সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টা খানেক পর নিচতলার সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ডিএম‌পির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‌মোশাররফ হো‌সেন চোখে কম দেখতেন। তিনি ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। আমরা মরদেহের সুরতহাল সম্পন্ন করেছি।

জাহিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তার বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে ব‌লে প‌রিবার জা‌নি‌য়ে‌ছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ