30 C
আবহাওয়া
৮:২৭ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭


বিএনএ, চট্টগ্রাম : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৬২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৯ জন, পূর্ববর্তী মামলায় ৫২ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৫ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪০ জন, পরোয়ানামূলে ১৪৫ জন ও সাজা পরোয়ানামূলে ২৩ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন অভিযুক্ত মাদক বহনকারী ও ৬৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৩ জন অভিযুক্ত মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১১ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে, ৬৪ হাজার ২৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩১ লিটার চোলাইমদ, ৭০ লিটার ঝাওয়া (চোলাইমদ তৈরির উপকরণ), ২০ বোতল ফেনাড্রিল সিরাপ, ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১০ বোতল স্কাফ সিরাপ ও ৪৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রামে ১ জন, কক্সবাজারে ১ জন, কুমিল্লায় ১ জন, চাঁদপুরে ২ জন, নোয়াখালীতে ৩ জন ও ফেনীতে ৩ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৩২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ৪৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলাভিত্তিক গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা : চট্টগ্রামে ৫৯ জন, কক্সবাজারে ১৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ জন, নোয়াখালীতে ২৪ জন, লক্ষ্মীপুরে ৩৩ জন, রাঙ্গামাটিতে ৫ জন ও খাগড়াছড়িতে ৫ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বিএনএনিউজ/মুন্না।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর