বিএনএ, কক্সবাজার: অজ শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের ইনানী বিচে টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৮ কি.মি.।
সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

