29 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


বিএনএ. ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়ায় ১ নম্বর ওয়ার্ড (দক্ষিণ সতর নদীর কূল) শাখা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয় দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঁশপাড়া ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রায়হান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহেদ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সভাপতি এহতেশামুল হক জাদ্দানী, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মুন্না, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন মজুমদার সাগর, ছাগলনাইয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. আক্কাস, বিএনপি নেতা জাফর আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী নূর নবী, মহিউদ্দিন ও জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা সদ্য এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

বিএনএ/ আরিফ মো. মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু