30 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ববির উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক বদরুজ্জামান

ববির উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক বদরুজ্জামান

ববির উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক বদরুজ্জামান

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদটি শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন: নোবিপ্রবির চলন্ত বাসে দুর্বৃত্তের পাথর নিক্ষেপ

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসাবে ২০২২ সালের ১৯ এপ্রিল যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত