25 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত


বিএনএ : মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়।

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী