23 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবির চলন্ত বাসে দুর্বৃত্তের পাথর নিক্ষেপ

নোবিপ্রবির চলন্ত বাসে দুর্বৃত্তের পাথর নিক্ষেপ

বাস

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দেতলা বাসে (কৃষ্ণচূড়া) পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সোনাপুর বাস ডিপু থেকে শহরের সুধারাম থানার সামনে যাওয়ার পথে দত্তের হাটে এলাকায় এ হামলা চালানো হয়।

স্থানীয়রা জানান, অবরোধকারীরা বাসে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের চালকের পাশের জানালার কাচ ভেঙে যায়৷ দুর্বৃত্তের পাথর ছোড়ার কারণে তাৎক্ষণিক বাসযাত্রী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা যায়।

কৃষ্ণচূড়া বাসের চালক আরিফুল ইসলাম প্রধান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহণকারী বাসটিতে দত্তের হাট পেট্রোল পাম্প এলাকায় ৮/১০ লোক বাসের সামনের দিকে ইট-পাথর নিক্ষেপ করে। এতে বাসের জানালা, লুকিং গ্লাস ও পেছনের বডিতে রং চটে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাউসার হোসেন বলেন, হামলার খবর পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা জোরদার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান বলেন, দুর্বৃত্তের হামলার খবর পেয়েছি। তবে কোনো অভিযোগ করা হয়নি। ঘটনা বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/ শাফি/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী