29 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৯৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসেইর এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে কাছাকাছি কয়েকটি খননকারী প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখার জায়গায় অবহেলা আর অসতর্কতার কারণেই বিস্ফোরণটি ঘটেছে।

তবে ঠিক কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। হতাহতদের পরিচয়সহ ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানানো হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত