31 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলার প্রতিবেদন ৮ অক্টোবর

নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলার প্রতিবেদন ৮ অক্টোবর

নিউমার্কেটে সংঘর্ষ তিন মামলার প্রতিবেদন ৮ অক্টোবর

আদালত প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

মামলাগুলো হলো- কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এদের মধ্যে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাতপরিচয় আসামি উল্লেখ করেন।

পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। দুই মামলাতে নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট এক হাজার ২০০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: সৌদিতে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ বাংলাদেশি দুই হাফেজ

পুলিশের ওপর হামলা নিয়ে করা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করেও ৩০০ অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া একই মামলায় অজ্ঞাতপরিচয়ে ঢাকা কলেজের ৭০০ ছাত্রকে আসামি করা হয়েছে।

বিস্ফোরক দ্রব্য আইনে করা আরেক মামলায় অজ্ঞাতপরিচয় দেড়শ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

বিএনএনিউজ/ শহীদুল ইসলাম ভূইয়া, বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫