28 C
আবহাওয়া
৪:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সৌদিতে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ বাংলাদেশি দুই হাফেজ

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ বাংলাদেশি দুই হাফেজ


বিএনএ, ডেস্ক: সৌদি আরবে অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দুটি ভিন্ন গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে দুই বাংলাদেশি প্রতিযোগী।

বুধবার রাতে সৌদি প্রেস এজেন্সি এক টুইটে এ তথ্য জানায়।

টুইটে জানানো হয়, প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (সম্পূর্ণ কোরআন) তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমাদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।

সৌদি প্রেস এজেন্সির টুইটে আরও বলা হয়, প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে (১৫ পারা কোরআন) চতুর্থ স্থান অর্জন করেছে ক্ষুদে হাফেজ মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে সে পেয়েছে ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল।

প্রসঙ্গত, ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিএনএ/ এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা