29 C
আবহাওয়া
৮:৪৯ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে অগ্নিকাণ্ড


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের স্টেডিয়াম এলাকার নিলাম শেডে অগ্নিকাণ্ড ঘটেছে।বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হলেও তদন্তের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ  গণমাধ্যমকে জানান, , ‘খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ