33 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - আগস্ট ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতক নিহত

পাকিস্তানে হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতক নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণে অন্তত ১৫ জন নবজাতক নিহত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের নার্সারিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার সময় সেখানে ১৬টি শিশু ছিল, যার মধ্যে কেবল একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে লাগা আগুনে ১৪টি শিশুই পুরো পুড়ে যায়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ