30 C
আবহাওয়া
৭:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির উদ্বোধন

ছাগলনাইয়ায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির উদ্বোধন


বিএনএ, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়ায় ‘মহামায়া উন্নয়ন ফোরাম’–এর উদ্যোগে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও ডাস্টবিন স্থাপন কর্মসূচির সূচনা করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকালে এক উদ্বোধনী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

​চাঁদগাজী হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ফোরামের আহ্বায়ক সোহেল বাবু।

অনুষ্ঠানে বক্তব্য দেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সি আবদুল কাইয়ুম, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ফজলুল মজিদ জোতন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার মোতাহের হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার নাজিম উদ্দিন, বিএনপি নেতা কফিল উদ্দিন এবং ফোরামের সদস্য আরিফ পাটোয়ারী ও আজম মনজুরুল আলম।

​সমাবেশে বক্তারা পরিবেশ সুরক্ষায় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবক আরিফ উদ্দিন বাদল, আরাফাত হোসেন, মোক্তার হোসেন, আবদুল হালিমসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা