33.1 C
আবহাওয়া
১২:১৫ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শাহবাজ শরিফ জানিয়েছেন, চলতি সপ্তাহে মধ্যস্থতাকারীদের উদ্যোগে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে, যা চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে কাজ করবে। তাঁর ভাষ্য অনুযায়ী, আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানও সামনে রয়েছে।

এ দিকে সামাজিক যোগযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সকলকে অভিনন্দন। হরমুজ প্রণালীর শুল্কমুক্ত ব্যবহারে আমি অনুমোদন দিচ্ছি‌। পাশাপাশি সেখান থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। এবার সারা পৃথিবীর জাহাজ তাদের ইঞ্জিন চালু করে দিক। তেল পরিবাহিত হোক।”

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোর একটি। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। চুক্তির অংশ হিসেবে সামরিক কার্যক্রম বন্ধ রাখা, ভবিষ্যৎ পারমাণবিক আলোচনা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা–সংক্রান্ত বিষয়েও আলোচনা এগোতে পারে। তবে এসব শর্তের চূড়ান্ত বাস্তবায়ন এখনো পরবর্তী আলোচনা ও আনুষ্ঠানিক স্বাক্ষরের ওপর নির্ভর করছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ