27 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে চা দোকানীকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহে চা দোকানীকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহে চা দোকানীকে পিটিয়ে হত্যা

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(৩১ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতে পৌরসভার কুলতলা বাজারের নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিল চা দোকানী ইনানুর রহমান। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে কি কারণে এ হত্যাকান্ড তা জানাতে পারেনি পুলিশ।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর