21 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

জিএম কাদের

বিএনএ,ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে দলের সিনিয়র নেতাদের বহিষ্কারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এই নিষেধাজ্ঞা জারি করেন।

জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান  জানান,  আদালত একে অপরের পরিপূরক আদেশও দিয়েছে। যার মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কারাদেশে নিষেধাজ্ঞা প্রদান করেছে। এছাড়া তাদের স্বপদে বহাল থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা প্রাপ্ত নেতাদের মধ্যে আরও রয়েছেন, প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিম উদ্দীন জসিম এবং এম এ রাজ্জাক খান।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। আদালত প্রমাণ করেছে, আইন ও ন্যায্যবিচার এখনো জীবিত। এই রায় দলীয় গঠনতন্ত্র এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর