21 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে সাইকেল আরোহীর মৃত্যু

কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে সাইকেল আরোহীর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কালুরঘাট সেতুতে এ ঘটনা ঘটে। কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।

দোহাজারীমুখী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে জানিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ট্রেনে কাটা পরা ব্যক্তির পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মরগেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সোয়া ৮টার দিকে সেতুর মাঝামাঝিতে একটা লোক ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরো হয়ে গেছে। নিহতের দেহ কয়েক টুকরো ও বিকৃত হয়ে যাওয়ায় তার বয়স আমরা নির্ধারণ করতে পারিনি।

সেতুটি যেহেতু রেলওয়ের জিআরপি পুলিশের আওতায়, বিষয়টি তারা দেখভাল করছে। তারা শুধু যান চলাচল যাতে বিঘ্ন না হয় সেটা নিশ্চিত করছেন বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর