26 C
আবহাওয়া
৫:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে ডিবি’র অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার ১

রাঙামাটিতে ডিবি’র অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার ১

রাঙামাটিতে ডিবি’র অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার ১

বিএনএ,চট্টগ্রাম: রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি মধ্যমপাড়াএলাকা থেকে চাকমা যুবক জিতায়ন চাকমা বাবু (৩১) নামের গাঁজা ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) ওসি দৌস মোহাম্মদ দিবাগত রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জিতায়ন নানিয়ারচর থানার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেতছড়ি পুরাতন পাড়ার বাসিন্দা পরিমল চাকমা ও ভারতী চাকমার সন্তান।

পুলিশ জানিয়েছে,জিতায়ন চাকমার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র জানায়, নানিয়ারচরের ঘিলাছড়ি, সাবেক্ষ্যং এর গহিন অরণ্যে পতিত পাহাড়ি জমিতে গাঁজার চাষ করছে একটি চক্র। এই চক্রের সদস্য জিতায়ন রাঙামাটি শহরের একজনের সাথে গাঁজা বিক্রির বিষয়টি জানতে পেরে সাপছড়ি এলাকায় ছদ্মবেশে অবস্থান করতে থাকে ডিবি পুলিশের টিম।
রাত সাড়ে সাতটার সময় বিশেষভাবে প্যাকেটিং করে এক কেজি গাঁজা ক্রেতার কাছে বিক্রি করতে আসলে ডিবি সদস্যরা বস্তাভর্তি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের