32 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘সুনামি সৃষ্টি করতে যাচ্ছে ওমিক্রন-ডেল্টা’

‘সুনামি সৃষ্টি করতে যাচ্ছে ওমিক্রন-ডেল্টা’

সুনামি

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ও ডেল্টার সংক্রমণ বিশ্বব্যাপী সুনামির মতো ঢেউ সৃষ্টি করতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ডেল্টা ও ওমিক্রন জোড়া হুমকি হিসেবে কাজ করছে। এর জেরে হাসপাতালে রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে হু হু করে। ওমিক্রন ও ডেল্টা সংক্রমণ আছড়ে পড়তে পারে সুনামির মতো। এর ফলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।’

এ অবস্থায় বিশ্বের ধনী দেশগুলোর বুস্টার ডোজ দেওয়ার প্রবণতা গরিব ও নিম্ন আয়ের দেশগুলোকে সংকটে ফেলছে বলে সর্তক করেন তিনি।

গত ২৮ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়, গত এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। বুধবার ফ্রান্স ও আমেরিকায় দৈনিক করোনা শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়।

উল্লেখ‌্য, আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৭০৯ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত