33.5 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - জুন ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জাতিসংঘে সভাপতিত্বের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের

জাতিসংঘে সভাপতিত্বের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের  প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ৫ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে। তবে সম্প্রতি ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটিতে ঢাকা  কঠিন সিদ্ধান্তের মুখে পড়ে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা কয়েক দশক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলাম এবং আন্তর্জাতিক মঞ্চে এর ন্যায্য দাবিগুলোকে ধারাবাহিকভাবে সমর্থন করে এসেছি।’

তিনি বলেন, ‘আমাদের এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ