বিএনএ, বিশ্বডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীতে শনিবার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার পথে একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময়ে আরেকটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাত হানা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। দেশটির অনুমতি ছাড়া যেসব জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করছে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে।
অন্যদিকে, এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির নৌবাহিনী পাহারা দিচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

