বিএনএ, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়ায় সাধারণ মানুষের সঠিক তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারহানা পৃথার সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুপ মজুমদার এবং সদস্য সচিব আব্দুল লতিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও সাহাদাত হোসেন পাটোয়ারী এবং পৌর মহিলা দলের সাবেক আহ্বায়ক নিশি চৌধুরী।
অনুষ্ঠানে যুবদল নেতা মো. ইসমাঈল, মো. হারুন, বিএনপি নেতা ইয়াকুব চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এই উদ্যোগের মাধ্যমে এলাকার পরিবারগুলোর সঠিক তথ্য সংরক্ষণ ও নাগরিক সেবা নিশ্চিত করা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বিএনএনিউজ/আরিফ/এইচ.এম।
![]()

