24 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ  সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ