28 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছে ৯ শিশু। তার মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে এক শিশু মারা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছে ১ হাজার ২৪৭ শিশু। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশুর। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ শিশু।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ