31 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - আগস্ট ৩০, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৩৪

নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৩৪


বিএনএ, বিশ্বডেস্ক: নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। রোববার সংবাদমাধ্যম নেপাল নিউজ এ তথ্য জানিয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ৯টা পর্যন্ত উদ্ধারকারীরা ৭৩৪টি মরদেহ উদ্ধার করেছে। যেগুলো বন্যাকবলিত বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। এর মধ্যে চিতাওয়ানে সর্বোচ্চ ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল নিউজ আরও জানায়, এখন পর্যন্ত জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে ৮ হাজার ১৮৬ জনকে। উদ্ধার অভিযানে মোট ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তা সদস্য অংশ নিয়েছেন। নেপালি সেনাবাহিনী উদ্ধার করেছে ২,৯৭৪ জন, নেপাল পুলিশ ২,৬৯৯ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনী উদ্ধার করেছে ২,৫১৩ জনকে। হেলিকপ্টার অভিযানের মাধ্যমে জলবিদ্যুৎ টানেল থেকে ২৭৯ জন শ্রমিক এবং ২২৭ জন বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ