26 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট: চট্টগ্রামে আরও ১০ মৃত্যু, শনাক্ত ১৪৪

করোনা আপডেট: চট্টগ্রামে আরও ১০ মৃত্যু, শনাক্ত ১৪৪

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২২৫ জনে। এ ছাড়া এ সময়ে করোনা আক্রান্ত  শনাক্ত হয়েছে আরও ১৪৪ জন।সোমবার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আরও পড়ুন : বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

 

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৫ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪২ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৯৪ এবং উপজেলার ৫০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৯ হাজার ১৩৫ জনে।

বিএনএনিউজ২৪.কম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী