20 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বে করোনায় একদিনে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের। এক দিনে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ১৪ হাজার ৮৬১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ৪৪৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪২৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৪ হাজার ৬৮৯ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৩৮৭ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ১৫ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী