21 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি আরব ও ফ্রান্সের

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি আরব ও ফ্রান্সের


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বের অবসানে স্থায়ী দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে ‘স্পষ্ট, সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয়’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় ২১ মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) জিও নিউজ  এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ঘোষণাপত্রে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটভুক্ত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি রাষ্ট্র।

ঘোষণায় ইসরায়েলি নেতৃত্বের প্রতি স্পষ্ট আহ্বান জানানো হয়—তারা যেন একটি সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জনসমক্ষে প্রতিশ্রুতি দেয়। সেই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখল, ভূমি অধিগ্রহণ ও সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণাপত্র মধ্যপ্রাচ্যে নতুন এক কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে আরব ও ইউরোপের যৌথ উদ্যোগ হিসেবে এটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর