21 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে শনি ও বুধবার ব্যাংকের যেসব শাখা খোলা

চট্টগ্রামে শনি ও বুধবার ব্যাংকের যেসব শাখা খোলা

লকডাউনে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে বিবি গভর্নরকে চিঠি

বিএনএ,চট্টগ্রাম: আমদানি ও রপ্তানিবাণিজ্য নির্বিঘ্ন রাখার জন্য চট্টগ্রামে কিছু ব্যাংকের শাখা শনিবার (৩১ জুলাই) ও ‍বুধবার (৪ আগস্ট) খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে। মূলত চট্টগ্রাম নগরীর আগ্রবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো এ দুই দিন খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানি ও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক চালু রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থবিধি মেনে এসব শাখা খোলা রাখতে হবে। বেলা তিনটা পর্যন্ত লেনদেন চললেও শাখাগুলো খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এর আগে বাংলাদেশ ব্যাংক এক সিদ্ধান্তে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামি রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। ফলে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংকগুলো। তবে নতুন নির্দেশনার ফলে শনিবার চট্টগ্রামের কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। একইভাবে সারা দেশে ব্যাংক বন্ধ থাকলেও বুধবারও ওই সব শাখা খোলা থাকবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামি রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া আগামি সপ্তাহের ২, ৩ ও ৫ আগস্ট এই তিনদিন ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়েছে।
বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর