21 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » এমপি আলী আশরাফ আর নেই

এমপি আলী আশরাফ আর নেই

সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ

বিএনএ ডেস্ক :কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

এমপির ছেলে মুনতাকিম আশরাফ টিটু এতথ্য নিশ্চিত করে জানান,পিত্তথলির পাথর অপারেশনের জন্য গত ২ জুলাই এমপি আলী আশরাফকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা সমস্যা দেখা দেয়। গত ৯ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিক কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতিও ছিলেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর