32 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্সের চাপায় শিক্ষার্থী নিহত

খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্সের চাপায় শিক্ষার্থী নিহত


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গভামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির  ছাত্র মাসাপ্রু মারমা(৭)  অ্যাম্বুলেন্সের চাপায় নিহত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়,মাসাপ্রু সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায়  স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে  এ্যাম্বুলেন্সের(ঢাকামেট্রো-ছ-৭১-১৬৮১) নীচে পড়ে যায় এবং ঘটনাস্হলেই মৃত্যু বরণ করে।

স্কুল প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার পুত্র মাসাপ্রু মারমা ২য় শ্রেণীর শিক্ষার্থী ।  মরদেহ বাহী এ্যাম্বুলেন্সটির চালক জনরোষ ঠেকাতে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আমি অফিস বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চেঁচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ আর পিচঢালা রাস্তা রক্তে একাকার।  কিভাবে কি হলো বুঝে উঠতে পারেছিনা। স্কুলে ছাত্র নিহতের খবর পেয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে ছুটে যান। এদিকে শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠীরা সংক্ষুব্ধ ও মর্মাহত হয়ে অনেকে ক্লাশ না করে বাড়ি ফিরে গেছে।

বিএনএ/ আনোয়ার, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত