32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

চার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইরান

বিশ্ব ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত চার ‘ ব্যক্তিকে’কে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

শুক্রবার(২৯ডিসেম্বর) সকালে রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত চার “নাশক”কে ইরান মৃত্যুদন্ড দিয়েছে, শুক্রবার বিচার বিভাগ-সংশ্লিষ্ট মিজান নিউজ এজেন্সি জানিয়েছে।

রয়টার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, “মোসাদ অফিসারদের নির্দেশে ইরানের নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ডে জড়িত ইহুদিবাদী শাসনের সঙ্গে যুক্ত একটি নাশক দলের চার সদস্যকে আজ সকালে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।”

ইসরাইলের ধ্বংস

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার রাজধানীর দামেস্কে ইহুদিবাদী ইসরাইল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডার ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভিকে হত্যা করেছে তার বদলা ইসরাইলের ধ্বংস ছাড়া আর কোন কিছুতেই হবে না।

বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) রাজধানী তেহরানের ইমাম হোসাইন স্কয়ারে জেনারেল মুসাভির নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন আইআরজিসি’র প্রধান। গত সোমবার দামেস্কের সাইয়্যেদা জায়নাব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলের সন্ত্রাসী সেনারা জেনারেল মুসাভিকে হত্যা করে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত