32 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত


বিএনএ, লালমনিরহাট: লালমনিরহাটে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে জাহাঙ্গীর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার মহেন্দ্রনগর এলাকায় হরতালকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়।

লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা-কর্মীরা তাকে হত্যা করেছে।

সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বড়বাড়িতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। পরে মহেন্দ্রনগর এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের দু’জন আহত হন। এর মধ্যে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর সদর হাসপাতালে মারা যান।

বিএনএ নিউজ/ ওজি /এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা