32 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে বালুবাহী ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

বরিশালে বালুবাহী ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত


বিএনএ বরিশাল: বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় পুকুর ভরাট করার সময় বালুবাহী ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৩০ মিনিটে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস (৫৯) এবং হাবিব (৩৮) ওই এলাকার কন্ট্রাক্টর বাড়িতে মামুন চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করাসহ দিনমজুরের কাজ করতেন।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের আঁধারে কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভরাট করার কাজ করছিলো শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক ঘটনাস্থলে পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে এবং একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিলো। আর সেই বালু সরানোর কাজ করছিলো ইউনুস, হাবিবসহ শ্রমিকরা। এসময় একটি ট্রাকের পেছনে বালু সরানোর কাজ করছিলো ইউনুস ও হাবিব। ওইসময় ট্রাকটি পেছনের দিকে গেলে তারা ট্রাকের নিচে চাপা পড়ে । ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি।

এ বিষয়ে কাউনিয়া থানার এসআই শহীদুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার