22 C
আবহাওয়া
৭:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » এক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১

এক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১

এক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১

বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জার টেক  এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ এরশাদ(২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার(২৮ আগস্ট) বিকাল পীেণে ৫ টার দিকে এ অভিযান চালানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন্।

গ্রেফতারকৃত মোঃ এরশাদ (২৭) কক্সবাজার জেলার উখিয়া থানার থাইংখালী গ্রামের মৃত সেকান্দার আলীর পুত্র।

কর্ণফুলী থানা পুলিশ জানায়, কর্ণফুলী থানার এসআই(নিঃ) মোবারক হোসেন তাঁর ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে রোববার(২৮ আগস্ট) মোঃ এরশাদ (২৭) নামে এক যুবককে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ গ্রেফতার করেন। উদ্ধার কৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!