29 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে স্কুলছাত্রীসহ তিনজনের আত্মহত্যা

ঝিনাইদহে স্কুলছাত্রীসহ তিনজনের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ,  ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় উপজেলায় একই দিনে পৃথক পৃথক গ্রামে স্কুলছাত্রীসহ তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  ও শুক্রবার এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নুন্দিরগাতী  গ্রামের নিখিল চন্দ্র মন্ডলের মেয়ে ও মালিথিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুবর্না রানী, একই উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামের হালিম জোয়ার্দ্দারের স্ত্রী আছিয়া বেগম (৬৫) এবং কাঁচেরকোল ইউনিয়নের পূর্ব কাঁচেরকোল গ্রামের জলিল উদ্দিনের ছেলে সাগর শেখ(১৬)।

শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে সুবর্না রানী নামে ওই স্কুলছাত্রী ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  বাকি দুইজন বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ৩টি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় পৃথক ৩টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/আতিক রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের