30 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - মে ৪, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানান, এই পরিকল্পনাটি কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন বা দখলদারিত্ব নয়; বরং বিশেষায়িত বাহিনী (স্পেশাল অপারেশন ফোর্সেস) এবং সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে ঝটিকা অভিযান বা রেইড চালানোর প্রস্তুতি।

বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসরমান জাহাজগুলোতে ৪,০০০-এর বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাসুট সেনারাও প্রস্তুত অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই স্থল অভিযান ‘যুদ্ধের একটি নতুন ধাপ’ তৈরি করতে পারে, যা মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইরানি ড্রোন, মিসাইল এবং প্রবল প্রতিরোধের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তারা।

অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের কথা ভাবা হচ্ছে। ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিবিসি ও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে পেন্টাগন ও হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হলেও চূড়ান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ