29 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে এক সপ্তাহে করোনা আক্রান্ত ৪৩৭

ঝিনাইদহে এক সপ্তাহে করোনা আক্রান্ত ৪৩৭

ঝিনাইদহে এক সপ্তাহে করোনা আক্রান্ত ৪৩৭

বিএনএ ঝিনাইদহঃ স্বাস্থ্য বিধি না মানায় দিন দিন করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে ঝিনাইদহে। ঝিনাইদহে গত এক সপ্তাহে  বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত রোগী । হাটে বাজারে, শপিংমলে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলছে বেচা-কেনা।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক তথ্যের ভিত্তিতে জানা যায়, গত এক সপ্তাহে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেছে ৯২৮ জনের তার মধ্যে ৪৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এ পর্যন্ত ঝিনাইদহে করোনা ভাইরাসের ৪১ হাজার ৩শত ৬৬ জনকে নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে টেষ্টের জন্য পাঠিয়ে ৪০ হাজার ৪শত ১২জনের মোট ফলাফল পাওয়া গেছে। তার মধ্যে ১০ হাজার ২শত ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত ঝিনাহদহ সদরে ৪ হাজার ৭ শত ৪০জন,শৈলকুপায় ১ হাজার ৬শত ৪১জন, হরিণাকুন্ডুতে ৭শত৩৯ জন,কালীগঞ্জে ১হাজার ৩৬০ জন, কোটচঁদপুরে ৯শত ৫৯ জন, মহেশপুরে ৬শত ২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।  করোনা ভাইরাস নিয়ে অকালে মৃত্যুর পথযাত্রী হয়েছে ২শত ৬৯ জন।

এছাড়াও ঝিনাইদহে ১শত ২৪ জন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।এপর্যন্ত ঝিনাইদহের কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৬শত ৯২জন। ঝিনাইদহে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বর্তমানে ঝিনাইদহ করোনা ওয়ার্ডে চিকিৎসারত রয়েছে ৭ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮হাজার ৭শত ৮৯জন।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?