21 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » উত্তর গাজার একমাত্র হাসপাতালেও আগুন

উত্তর গাজার একমাত্র হাসপাতালেও আগুন

উত্তর গাজার একমাত্র হাসপাতালেও আগুন

বিএনএ ডেস্ক : ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে । ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মীসহ অনেকের পরিণতি সম্পর্কেই জানা যায়নি এখনও।

সূত্র জানায়, উত্তর গাজায় কার্যক্রম চালু থাকা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ান। হামাস সদস্যরা লুকিয়ে আছে এমন দাবিতে গত কয়েকদিন ধরেই সেখানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইহুদি সেনারা। হাসপাতাল খালি করার নির্দেশ দিলেও বের হতে গেলে চালানো হয় হামলা। শুক্রবার ভবনে ঢুকে তল্লাশি চালায় তেলআবিবের পদাতিক বাহিনী। পরিচালক হুসাম আবু সাফিয়াসহ ধরে নিয়ে যায় অনেককে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মূল ভবনে। কেউ কেউ পালাতে সক্ষম হলেও নিখোঁজ অনেকে।

ধারণা করা হচ্ছে রোগী, স্বাস্থ্যকর্মী, আশ্রয়গ্রহণকারী সহ কয়েকশ’ মানুষ অবস্থান করছিল হাসপাতালটিতে। কামাল আদওয়ানে বর্বর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর