32 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতিসংঘ কর্মীদের ওপর ভিসা রেস্ট্রিকশন আরোপ করল ইসরায়েল

জাতিসংঘ কর্মীদের ওপর ভিসা রেস্ট্রিকশন আরোপ করল ইসরায়েল


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েল সরকার জাতিসংঘ কর্মীদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভিসা দেয়ার ব্যবস্থা বন্ধ করার ঘোষণা দিয়েছে। তেল আবিব বলেছে, জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন।

দখলদার সরকারের মুখপাত্র এইলন লেভি এই সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি তার ভাষায় বলেন, গাজায় বর্তমান সংঘাতের সময় জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের ওপর দোষ চাপাচ্ছেন এবং হামাসের দোষ আড়াল করছেন। এই অভিযোগ এনে তিনি জাতিসংঘের কর্মকর্তাদের নিন্দা করেন।

দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের কর্মীরা ভিসার অনুরোধ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না বরং ভিসার বিষয়ে খুঁটিনাটি যাচাই-বাছাই করে দেখা হবে।

ইসরায়েলের মুখপাত্র এইলন লেভি বলেন, জাতিসংঘের যে সমস্ত কর্মকর্তা-কর্মচারী হামাসের সাথে প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করবে তাদের সাথে ইসরায়েল কাজ করা বন্ধ করে দেবে। ইসরায়েল তার মিত্রদের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত