32 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কালুরঘাটে নদীতে পড়ে চালকসহ আহত ৪

কালুরঘাটে নদীতে পড়ে চালকসহ আহত ৪

কালুরঘাটে ফেরি থেকে নদীতে পড়ে চালকসহ আহত ৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কালুরঘাটে ফেরি দিয়ে কর্ণফুলী নদী পার হতে গিয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটো ট্যাক্সি নদীতে পড়ে গেছে। তাৎক্ষণিক উপস্থিত লোকজন চালকসহ একই পরিবারের ৪ যাত্রীকে উদ্ধার করেছেন। তবে ট্যাক্সিটি পানিতে তলিয়ে গেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় নদীর কালুরঘাটের পূর্বপ্রান্ত বোয়ালখালী অংশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য এনামুল হক ও চরণদ্বীপের বাসিন্দা সাবের আহমদ রিজভী জানান, পূর্বপ্রান্ত থেকে ছেড়ে যাওয়া ফেরি ঘুরানোর সময় সিএনজিচালিত ট্যাক্সিটি নদীতে পড়ে যায়। এসময় ট্যাক্সিতে থাকা দুইজন মহিলা, এক শিশু ও চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

আহত ট্যাক্সি চালক মো. সেলিম (৫০) জানান, তিনি মা খদিজা আকতার (৬৫), বোন ডেইজি আকতার (৩২) ও ছেলে সিহামকে (৮) নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। ফেরিতে উঠার পর হঠাৎ গাড়িটি নদীতে পড়ে গেছে। এসময় মোবাইল, জরুরি কাগজপত্রসহ গাড়ি নদীতে তলিয়ে গেছে।

চালক সেলিম বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমামনগর গ্রামের চাঁন বক্স সওদাগর বাড়ির নুরুল ইসলামের ছেলে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুদ আলম বলেন, পানিতে পড়ে যাওয়া শিশুটি সুস্থ আছে। তবে চালক ও দুই মহিলাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত