32 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসচাপায় সাবেক নৌ-কর্মকর্তার  মৃত্যু

চট্টগ্রামে বাসচাপায় সাবেক নৌ-কর্মকর্তার  মৃত্যু

চট্টগ্রামে বাসচাপায় সাবেক নৌ-কর্মকর্তার  মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বাস চাপায় সাবেক এক নৌ-কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কাটগড় মোড় এলাকায় শিব ও কালী মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত ওই পথচারীর নাম নুরুল আবছার (৫২)। তাঁর বাড়ি স্টিল মিল এলাকায়। তিনি নৌ বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে। এ সময় বাস চালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনার পর মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসের চালককে ধরতে চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত